রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৬৪ বার পঠিত

রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৬ টায় ১১ দলীয় ঐক্য জোট রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ী পৌর ইংলিশ মার্কেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়।
বিক্ষোভ মিছিলটি ইংলিশ মার্কেট হয়ে ১ নং রেলগেট হয়ে ইংলিশ মার্কেটে গীয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন,জামায়াত ইসলামের আমির এ্যাডভোকেট নুরুল ইসলাম, নায়েবে আমির হাসমত আলী হাওলাদার,রাজবাড়ী জামায়াত ইসলামের জেলা সেক্রেটারী আলীমুজ্জামান,সদর উপজেলার আমির অধ্যাপক হেলাল উদ্দিন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে দের হাজার শহিদের জীবন গেছে, তাদের জাতীয় বীর ঘোষনা করতে হবে।যারা পঙ্গুত্ব বরন করছে তাদের দ্বায়িত্ব সরকারকে নিতে হবে।জুলাই যোদ্ধাদের সত্যিকার মর্যাদা দিতে হবে।
জুলাই বাস্তবায়ন করে একটি দূর্ণিতীমুক্ত, ও ন্যায় ইনসাফের রাষ্ট্র কায়েমের জন্য সকল সংস্কার করতে হবে।অনতিরবিলম্বে সকল সংস্কার করে মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে।আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ও নির্বাচন কমিশন, কর্মকমিশন, আইনশৃঙ্খরা বাহিনী, বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে হবে।
নিত্য প্রয়েজনীয় জিনিস পত্রের মূল্য বুদ্ধি, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুত ও গ্যাসের অস্বাভাবিক মল্য বৃদ্ধি সরকারকে রোধ করতে হবে।এভাবে এই সরকার জনদুর্ভোগ বাড়িয়ে চলছে।
আগামী কাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্বারক লিপি দেওযা হবে ১১ দলীয় জোটের মাধ্যমে বলেন বক্তারা।




















