ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০২:৩৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ২৭৬ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(৫)দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার আড়পাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে মুজাহিদ খান (১৮), কোনা গ্রামের মনজুরুল ইসলামের ছেলে মো. জুয়েল মৃধা (৪০) এবং পবনবেগ গ্রামের মৃত আবু বক্করের ছেলে হাফিজুর রহমান ডাবলু (৪০)।

ভ্রাম্যমাণ আদালত মুজাহিদ খান ও মো. জুয়েল মৃধাকে মাদক সেবনের দায়ে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই অপরাধে হাফিজুর রহমান ডাবলুকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আদালতের আদেশ কার্যকরের লক্ষ্যে দণ্ডপ্রাপ্ত তিনজনকে আলফাডাঙ্গা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশাসনের এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

ট্যাগস :

আলফাডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

আপডেট সময় : ০২:৩৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬