ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃ-ত্যু

এমএম জামান,বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ১২:১৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ১০১ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (১ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার সোতাশী মোমিন মার্কেট এলাকায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস শেখ উপজেলার ময়না ইউনিয়নের বান্দুগ্রামের বাকু শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইলিয়াস শেখ বাইসাইকেলে বোয়ালমারীর দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃ-ত্যু

আপডেট সময় : ১২:১৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬