ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দৌলতপুরের গর্ব জান্নাতুল ফেরদৌস, বরিশাল ল’ কলেজে এলএলবিতে প্রথম শ্রেণীতে প্রথম

মো.হারুন অর রশীদ,দৌলতপুর (কুষ্টিয়া):
  • আপডেট সময় : ১০:৪২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৭৪ বার পঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এলএলবি (শেষ পর্ব) পরীক্ষা-২০২৩-এ বরিশাল ল’ কলেজের ইতিহাসে প্রথমবারের মতো প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কৃতী সন্তান জান্নাতুল ফেরদৌস। তাঁর এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বসিত কলেজের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসন এবং নিজ জেলা কুষ্টিয়ার মানুষ।
কলেজ সূত্রে জানা গেছে, এবারের এলএলবি ফাইনাল পরীক্ষায় বরিশাল ল’ কলেজ থেকে ২৮৩ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ২৫৩ জন উত্তীর্ণ হয়েছেন। প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন একজন—জান্নাতুল ফেরদৌস। এছাড়া দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন ১৭৭ জন এবং তৃতীয় বিভাগে ৭৫ জন।
বরিশাল ল’ কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা জামাল খোকন বলেন, “জান্নাতুল ফেরদৌসের এই অসাধারণ ফলাফল আমাদের কলেজের জন্য অত্যন্ত গর্বের। তাঁর এই অর্জন ভবিষ্যৎ শিক্ষার্থীদের অনুপ্রেরণা হয়ে থাকবে।”
কলেজের উপাধ্যক্ষ অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম বলেন, “প্রথম শ্রেণীতে প্রথম হয়ে জান্নাতুল ফেরদৌস কলেজের সম্মান বৃদ্ধি করেছেন। একই সঙ্গে সফলভাবে উত্তীর্ণ সব শিক্ষার্থীর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”
জান্নাতুল ফেরদৌসের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রামে। তাঁর বাবা মো. লালু বিশ্বাস, মা মোসাম্মৎ সুফিয়া খাতুন। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়। তাঁর স্বামী মনিরুল ইসলাম খানের চাকরির সুবাদে প্রায় এক যুগ আগে বরিশালের গৌরনদীতে বসবাস শুরু করেন।
সংসার, কর্মজীবন ও উচ্চশিক্ষা—তিনটি দায়িত্ব একসঙ্গে সামলেই তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। গৌরনদীতে তিনি একটি ইংলিশ কোচিং সেন্টার প্রতিষ্ঠা ও পরিচালনার পাশাপাশি বরিশাল ল’ কলেজে আইন বিষয়ে অধ্যয়ন করেন।
জান্নাতুল ফেরদৌস জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. মাহফুজ আলমের উৎসাহ ও দিকনির্দেশনায় আইন বিষয়ে পড়াশোনার প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। সেই অনুপ্রেরণাই তাঁকে এই সাফল্যের পথে এগিয়ে যেতে সহায়তা করেছে।
নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া। তাঁর রহমতেই আজ আমি এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। এই সাফল্যের কৃতিত্ব আমার বাবা-মা, স্বামী, শিক্ষকবৃন্দ এবং বিশেষ করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. মাহফুজ আলম স্যারের। ছোটবেলা থেকে আমার মা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, আর আমার স্বামী প্রতিটি পদক্ষেপে পাশে থেকেছেন।”
তিনি আরও বলেন, “আমাদের বরিশাল ল’ কলেজের শিক্ষকরা অত্যন্ত আন্তরিক ও পরিশ্রমী। তারা নিজস্ব হ্যান্ডনোট তৈরি করে প্রতিটি আইনধারা বিস্তারিতভাবে পড়িয়েছেন। তাঁদের আন্তরিকতা ও দিকনির্দেশনার কারণেই আমি ভালো ফল করতে পেরেছি। ভবিষ্যতে আমাদের জুনিয়ররা আরও ভালো ফল করবে এবং কলেজের সুনাম বৃদ্ধি করবে বলে আমি বিশ্বাস করি।”
জান্নাতুল ফেরদৌসের এই সাফল্য শুধু বরিশাল ল’ কলেজের জন্য নয়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জন্যও গর্বের। তাঁর এই অর্জন আইন বিষয়ে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

দৌলতপুরের গর্ব জান্নাতুল ফেরদৌস, বরিশাল ল’ কলেজে এলএলবিতে প্রথম শ্রেণীতে প্রথম

আপডেট সময় : ১০:৪২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬