ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে শিক্ষার্থীদের সচেতনতায় পুলিশের উদ্যোগ, বাল্যবিবাহ-মাদক ও সাইবার আসক্তি নিয়ে ওসির বার্তা

গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১৩৩ বার পঠিত

Oplus_131072

বাল্যবিবাহ, মাদকের বিস্তার এবং সাইবার আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে রাজবাড়ীর গোয়ালন্দে দুটি মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
সোমবার (২৮ জুলাই) দৌলতদিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় ও জামতলা মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত পৃথক এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের সামাজিক অপরাধ সম্পর্কে সচেতন করা হয়।

সকাল ১১টায় দৌলতদিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং বেলা ১টায় জামতলা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম।

তিনি শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় করেন এবং বাল্যবিবাহ, মাদকাসক্তি ও সাইবার অপরাধের ভয়াবহতা তুলে ধরেন।

Oplus_131072

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জানানো হয়, অল্প বয়সে বিয়ে, মাদকের সংস্পর্শ এবং প্রযুক্তির অপব্যবহার একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। এসব ঝুঁকি থেকে নিজেদের দূরে রেখে লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এ সময় শিক্ষকরা শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, বিদ্যালয় ও পুলিশের সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে দুই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ওসি সফিকুল ইসলামের বক্তব্যে তিনি বলেন, “সামাজিক অপরাধ প্রতিরোধে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সমাজের সব ধর্ম, বর্ণ, বয়স ও শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। আমাদের লক্ষ্য, শিশু, কিশোর ও তরুণরা যেন কোনো সামাজিক অপরাধের শিকার না হয় এবং মাদক ও সাইবার আসক্তির কারণে সমাজ ও দেশের বোঝা হয়ে না ওঠে। নতুন প্রজন্মকে সুশিক্ষিত, পরিচ্ছন্ন, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি শিক্ষার্থীদের আইন মেনে চলা, মাদককে ‘না’ বলা এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে নিজেদের দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

গোয়ালন্দে শিক্ষার্থীদের সচেতনতায় পুলিশের উদ্যোগ, বাল্যবিবাহ-মাদক ও সাইবার আসক্তি নিয়ে ওসির বার্তা

আপডেট সময় : ০৪:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬