ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বাল্যবিবাহ-মাদক-কিশোর গ্যাং থেকে দূরে থাকার আহ্বান, শিক্ষার্থীদের মাঝে ওসির বার্তা

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৪৮ বার পঠিত

Oplus_131072

শিক্ষার্থীদের সামাজিক অবক্ষয় ও বিভিন্ন ধরনের অপরাধ থেকে দূরে রাখতে রাজবাড়ীতে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটে রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর এলাকার লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসায় এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বাল্যবিবাহ, মাদকাসক্তি, ইভটিজিং, অনলাইন জুয়া, বিকাশ প্রতারণা এবং কিশোর গ্যাংয়ের ভয়াবহতা তুলে ধরে এসব অপরাধ ও সামাজিক ব্যাধি থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, আইন মেনে চলা, অভিভাবক ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ হেমায়েত উদ্দিনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
সচেতনতামূলক এ আয়োজনকে শিক্ষার্থীদের মধ্যে অপরাধবিরোধী মনোভাব গড়ে তোলা এবং নিরাপদ সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন উপস্থিত শিক্ষকরা।

বাল্যবিবাহ-মাদক-কিশোর গ্যাং থেকে দূরে থাকার আহ্বান, শিক্ষার্থীদের মাঝে ওসির বার্তা

আপডেট সময় : ০৩:৪৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬