কয়রায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৫৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৮১ বার পঠিত
0-4024x1784-0-0-{}-0-12#bokehtype:0#;ts:9490263320000;appts:1784870753231;qlty:1;;illum:2 scene:29 humanIn:1;

খুলনার কয়রার কপোতাক্ষ কলেজ হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী ‘ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৪ জুলাই) সকাল ৭টায় কয়রা উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আয়োজনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে কয়রার ৭টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ড থেকে নির্বাচিত প্রায় ৩৫০ জন দায়িত্বশীল নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা ইমরান হোসাইন বলেন, তৃণমূল পর্যায় পর্যন্ত সংগঠনের সুসংগঠিত কাঠামো গড়ে তুলতে হবে। জামায়াতের প্রতিটি দায়িত্বশীলকে সামাজিক ও দ্বীনি খেদমতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ইনসাফভিত্তিক সমাজ গঠনে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই।
স্বাগত বক্তব্য ও সভাপতির ভাষণে মাওলানা মিজানুর রহমান বলেন, সংগঠনের মূল ভিত্তি হলো ওয়ার্ড ও ইউনিটসমূহ। শিক্ষা শিবিরের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দিকনির্দেশনা বাস্তবে প্রয়োগ করে দায়িত্বশীলদের নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে এবং দ্বীনের দাওয়াত প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম এবং স. ম. এনামুল হক।
জুম্মার নামাজ পরবর্তী দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখবেন এবং খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সহ-সভাপতি অধ্যক্ষ ওলিউল্লাহ।
শিক্ষা শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি এবং ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দিনসহ স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
দিনব্যাপী অনুষ্ঠান শেষে আখেরি মোনাজাত ও দোয়ার মাধ্যমে শিক্ষা শিবিরের সমাপ্তি হবে।



















