ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

তাহিরপুরে সাকিব হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার

মুরাদ মিয়া-সুনামগঞ্জ:
  • আপডেট সময় : ০৫:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ২৫২ বার পঠিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আলোচিত সাকিব হত্যার ঘটনায় জড়িত ঘাগটিয়া গ্রামের বড়ভাই খ্যাত মোশারফ হোসেন ওরফে কালা মোশারফের ছোট ভাই ও মোশারফ বাহিনীর প্রধান সেনাপতি মোশাহিদ তালুকদার(৪৮) ওরফে কালা মোশাহিদকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৯ এপ্রিল সকালে তাহিরপুর থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর মিরপুরের হোটেল সিটি ইন্টা রেসিডেন্সির ৪০৩ নং কক্ষ থেকে মোশাহিদ ওরফে কালা মোশাহিদকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত কালা মোশাহিদ সাকিব হত্যা মামলার এজাহারভূক্ত ৩নং আসামী এবং বাদাঘাট ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সে। সে ঘাগটিয়া গ্রামের মৃত হাজি সাদেক আলী তালুকদারের ছেলে ও তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং ঘাগটিয়া গ্রামের বড়ভাই খ্যাত মোশারফ তালুকদার ওরফে কালা মোশারফের ছোট ভাই।

এর আগে গত ২৮ এপ্রিল শুক্রবার ভোররাতে তাহিরপুর থানা পুলিশ বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা গ্রামে অভিযান চালিয়ে মোশারফ বাহিনীর প্রধান সেনাপতি কালা মোশাহিদের সহযোগী বুলবুল আহমেদ(৪৮) কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল রোজ শনিবার সকালে পুলিশের নিজেস্ব সোর্স ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঢাকার মিরপুরের একটি হোটেল থেকে মামলার এজাহারভূক্ত আসামি মোশাহিদকে গ্রেপ্তার করার পর রাত ১১টায় তাকে তাহিরপুর থানা নিয়ে আসা হয়।

রোববার দুপুরে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হলে আদালতের বিঞ্জ বিচারক আসামি মোশাহিদের জামিন না মুঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাতে নিরীহ যুবক সাকিবকে রাস্তা থেকে তুলে নিয়ে সন্ত্রাসী মোশারফের বসত বাড়িতে নিয়ে গিয়ে রাতভর নির্যাতন করে পিটিয়ে তার হাত-পা ভেঙে নৃশংসভাবে হত্যা করে বড়ভাই খ্যাত মোশারফ হোসেন ও তার বাহিনী লোকজন। পরে জজমিয়া নাটক সাজিঁয়ে যুবক সাকিবের লাশ মোশারফ বাহিনীর লোকজন নিজেরাই চিকিৎসার অজুহাতে প্রথম তাহিরপুর হাসপাতালে ও পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে লাশ রেখেই পালিয়ে যায় চক্রটি।

এ ঘটনায় গত ২৫ এপ্রিল রাতে নিহত যুবক সাকিবের পিতা পিতা মো. মুজিবুর মিয়া বাদি হয়ে সন্ত্রাসীদের গডফাদার বড়ভাই খ্যাত কালা মোশারফকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা করা হয়।

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সৈয়দ ইখতিয়ার হোসেন দুইজন আসামী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান,বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তারে করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

তাহিরপুরে সাকিব হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩