শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- আপডেট সময় : ১১:০২:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৬৪ বার পঠিত

শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হয়ে আগামীর বাংলাদেশ গঠনে অগ্রনী ভুমিকা পালন করতে হবে মন্তব্য করেছেন পানিসম্পদ মান্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (১১ জুলাই) বিকালে বোদা উপজেলার সাকোয়া জামিলাতুন নেছা ফাযিল মাদ্রাসা আয়োজিত অভিভাবক সমাবেশ ও মাদ্রাসার প্রবেশদ্বারা এর ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আরো বলেন, আমাদের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ, আগামীর আধুনিক ও বিশে^র সাথে সামঞ্জস্যপূর্ণ বাংলাদেশ গঠনে মাদরাসা শিক্ষা ও জেনারেল পড়ালেখার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহন করতে হবে। নতুন নতুন উদ্ধাবন ও কর্মস্থান সৃষ্টির মাধ্যমে শিক্ষাকে শতভাগ কাজে লাগানে তিনি শিক্ষার্থীদের তাগিদ দেন।
মাদ্রাসার অধ্যক্ষ মফিজ উদ্দীন এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলাম, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, সাকোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাফফর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, মাদ্রাসার জমি দাতা ও সদস্য আলতাফ হোসেন প্রমুখ।
অভিভাবক সমাবেশে প্রতিমন্ত্রী অভিভাবকদের উদ্দেশ্যে তাদের সন্তানদের মাদক থেকে দূরে রাখতে ও পড়ালেখা ও লেখাধুলায় মনোনিবেশ করতে আহবান জানান। সমাবেশ শেষে মাদ্রাসার প্রবেশদ্বারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি




















