ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

গোয়ালন্দে এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন‍্য অস্থায়ী বিশ্রামাগার স্থাপন

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:২৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ৪৮৭ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত চলমান এসএসসি ও সমমান পরীক্ষার পরীক্ষার্থীদের অভিভাবকদের বিশ্রামের জন্য দুটি পরীক্ষা কেন্দ্রে অস্থায়ীভাবে অভিভাবক বিশ্রামাগার ডেস্ক বসানো হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) সকালে গোয়ালন্দ উপজেলা পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাতুল আহমেদ সজলের ব্যক্তিগত অর্থায়নে গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে এ অভিভাবক বিশ্রামাগার ডেস্ক বসানোসহ পরীক্ষার্থীদের জন্য ফাইল, কলম, স্কেল ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়।

এসময় পরীক্ষার্থীদের কয়েকজন অভিভাবক জানান, পরীক্ষা কেন্দ্রের আশেপাশে বিশ্রাম নেয়ার বা বসার তেমন কোন জায়গা না থাকায় প্রতি বছরই পরীক্ষার সময়টা অভিভাবকদের অপেক্ষা করা খুবই কষ্টের হয়। তবে পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল অভিভাবকদের বিশ্রাম নেয়ার বা বসার জন্য অভিভাবক বিশ্রামাগার ডেস্ক করায় এবার অভিভাবকরা সে কষ্ট থেকে পরিত্রাণ পেয়েছে। ছাত্রলীগের সভাপতির এমন উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবীদার।
এ প্রসঙ্গে গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল বলেন, এসএসসি ও এইচএসসিসহ সমমান পরীক্ষার সময় পরীক্ষার্থীদের অভিভাবকদের কষ্টের কথা চিন্তা করে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী আপুর নির্দেশে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য অস্থায়ীভাবে দুটি কেন্দ্রে অভিভাবক বিশ্রামাগার ডেস্ক করা হয়। এ ডেস্ক দুটি পরীক্ষা চলাকালীন পর্যন্ত থাকবে। এছাড়াও পরীক্ষার্থীদের জন্য আমার পক্ষ হতে ফাইল, কলম, স্কেল ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়। আগামীতেও এসএসসি ও এইচএসসিসহ সমমান সকল পরীক্ষার সময় আমার এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

গোয়ালন্দে এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন‍্য অস্থায়ী বিশ্রামাগার স্থাপন

আপডেট সময় : ০৫:২৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩