ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

ঝিকরগাছার পল্লীতে প্রেমিকার ডাকে সাড়া দিতে গিয়ে প্রেমিক নিহত

সুজন মাহমুদ-ঝিকরগাছা(যশোর):
  • আপডেট সময় : ০৩:১৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ২৩৮ বার পঠিত

যশোরের ঝিকরগাছা উপজেলাধীন ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে প্রেমিকার ডাকে সাড়া দিতে গিয়ে প্রেমিক ইলিয়াস হোসেন (১৯) পরপারে যাওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত ইলিয়াস হোসেন শ্রীচন্দ্রপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে ও চৌগাছার সলুয়া কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।

ঘটনা সূত্রে জানা যায়, নিহত ইলিয়াস হোসেনের সাথে প্রতিবেশী আইনাল হকের মেয়ে ও গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের এইচএসসির শিক্ষার্থী লুইছ পারভিন হিরা (১৮) এর সাথে প্রেমজ সম্পর্ক ছিল। প্রেমের জের ধরে প্রেমিকার ডাকে সাড়া দিতে শনিবার গভীর রাতে দেখা করতে যান প্রেমিক ইলিয়াস। একপর্যায়ে তারা প্রেমিক জুগল প্রেমিকার ঘরের জানালার ধারে দাড়িয়ে কথা বলতে থাকে। এমন সময় কে বা কাহারা ইলিয়াসকে লক্ষ্য করে সজোরে আঘাত করলে সে ঘটনাস্থলে (জানালার পাশে) পড়ে যায়।

পরে স্থানীয় লোকজন চলে আসে এবং ইলিয়াস কে মৃত অবস্থায় দেখতে পায়।
ঘটনার বিষয়ে নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে ইলিয়াসকে গভীর রাতে ডেকে নিয়ে হিরা ও তার পরিবারের সদস্যরা তাকে মারপিট করে হত্যা করা হয়েছে। নিহত ইলিয়াসের নাকের উপর আঘাতের চিহ্ন বিদ্যমান থাকতে দেখা গেছে।

অপরদিকে, হিরা ও তার পরিবারের সদস্যরা দাবি করছেন, ইলিয়াস দিনরাত হিরাকে বিরক্ত করতো। নিষেধ করলেও সে কোন কথা কর্ণপাত পরতো না। শনিবার গভীর রাতে হিরার সাথে দেখা করতে যান ইলিয়াস। কিন্তু হিরা দেখা করেনি। এ কারণে অভিমানে ইলিয়াস হিরার ঘরের জানালার গ্রিলে গলায় ফাঁস দিয়ে ইলিয়াস আত্মহত্যা করেছে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেছেন, ইলিয়াস নামের একজনে মরদেহ পাওয়া গেছে। মরদেহটি পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেমের রিপোর্ট পেলে সঠিক তথ্য পাওয়া যাবে নিহত ব্যক্তি কি ভাবে মারা গেছে। তবে দু’পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করছে কিন্তু এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। হিরা নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

ঝিকরগাছার পল্লীতে প্রেমিকার ডাকে সাড়া দিতে গিয়ে প্রেমিক নিহত

আপডেট সময় : ০৩:১৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩