ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আশুলিয়ায় ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ

মো: শাহাদাত হোসেন, আশুলিয়া (ঢাকা) :
  • আপডেট সময় : ০৪:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ১১৯ বার পঠিত

Oplus_131072

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে মানিকগঞ্জ জেলা ছাত্রদল নেতা মোঃ আবু সায়েমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে আশুলিয়ার চিত্রশাইল এলাকার মোঃ কুদ্দুস খানের মালিকানাধীন ‘বক্তারনগর ভিলা’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে ভোর ৪টা থেকে ৬টার মধ্যবর্তী কোনো এক সময় তিনি ওই ২য় তলার একটি কক্ষের বারান্দার গ্রিলের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন।

নিহত মোঃ আবু সায়েম (২৭) মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার গোপীনাথপুর ভাটপাড়া এলাকার আব্দুল ওহাব মুন্সীর ছেলে। তিনি মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, সকালে নিহতের স্ত্রী তাকে বেডে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। এ সময় বারান্দার দরজা বন্ধ পান। পরে জানালা দিয়ে তাকালে বারান্দার গ্রিলের সাথে নিহতের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানায়, পরিবারের স্বজনদের সাথে কথা বলে প্রাথমিকভাবে যতটুকু বুঝতে পেরেছি, তিনি বেশকিছু টাকা ঋণী ছিলেন। হয়তো ওই ঋণের কারণে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন।

মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ জানান, খোঁজ নিয়ে জানতে পারলাম, আমাদের জেলার ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সায়েম আশুলিয়ায় আত্মহত্যা করেছে। শুনেছি, পারাবরিকে কারণে নাকি সে আত্মহত্যা করেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে দরজার ছিটকিনি ভেঙে বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করেছি। তাই প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস :

আশুলিয়ায় ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ

আপডেট সময় : ০৪:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬