ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গায় পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ১৩১ বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা, নির্যাতন ও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা-এ বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সভা কমিটির আহ্বায়ক ছিলেন মাওলানা তামিম আহমাদ। সভায় সভাপতিত্ব করেন মুফতি সিরাজুল ইসলাম।
বক্তারা বলেন, ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের পর মুসলমানদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, মসজিদ-মাদ্রাসা ও কবরস্থান ভাঙচুরের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটছে। এসব নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
সভায় বক্তব্য রাখেন এস এম হাফিজুর রহমান, মুফতি আব্দুল করিম, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা আমিনুল্লাহ এবং মুফতি ইবাদত হোসাইনসহ আরও অনেকে।
বক্তারা মুসলিম উম্মাহর ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, বিশ্বের যেকোনো স্থানে মুসলমানদের ওপর নির্যাতন হলে তা মোকাবিলায় সবাইকে সোচ্চার হতে হবে।
পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল আলফাডাঙ্গা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলফাডাঙ্গায় পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

আপডেট সময় : ০৪:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬