ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫১, মৃত্যু নেই

ফরিদপুরে বাড়ছে হামের প্রকোপ, আক্রান্ত ১ হাজার ২৯৯

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৫:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৯৮ বার পঠিত

ফরিদপুর জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বুধবার (১৩ মে) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত জেলায় মোট হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ জনে। একই সময়ে হামজনিত কারণে প্রাণ হারিয়েছেন ১০ জন।
উপজেলাভিত্তিক তথ্যে দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ফরিদপুর সদরে—৩৫৯ জন। এছাড়া বোয়ালমারীতে ২১ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ৬ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ১৪ জন এবং সালথায় ২২ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে ফরিদপুর সদরে ১৭ জন, বোয়ালমারীতে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ৬ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ১৪ জন এবং সালথায় ২২ জন রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে ৬৯ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১১৫ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতালে মোট ৫১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫১, মৃত্যু নেই

ফরিদপুরে বাড়ছে হামের প্রকোপ, আক্রান্ত ১ হাজার ২৯৯

আপডেট সময় : ০৫:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬