সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের শ্রীধাম শ্রী অঙ্গনে নয়দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু
মানিক কুমার দাস-ফরিদপুর:
- আপডেট সময় : ০৩:০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ২০৩ বার পঠিত

ফরিদপুরে গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গনে নয়দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে।
নয়দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে রয়েছে শ্রীমৎ ভগবত গীতা পাঠ ,প্রভু জগবন্ধু সুন্দরের শুভ অধিবাস, অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী মহানাম মহা কীর্তন , ষোড়শ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম কীর্তন, ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী মহানাম মহাকীর্তন, আলোচনা সভা, রাধা গোবিন্দের অষ্টকালিন লীলা স্মরণ কীর্তন ও শ্রী শ্রী বন্ধু সুন্দরের ফুলদোল, কুঞ্জ ভঙ্গ নগর কীর্তন জলকলি ও মহোৎসব
এদিকে নয় দিন ব্যাপী এ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে ভক্ত বৃন্দের আগমনে শ্রীধাম শ্রী অঙ্গন এখন মুখরিত । আগামী ৬ই মে মহতি এই ধর্মীয় অনুষ্ঠান শেষ হবে।




















