নাগেশ্বরী ভাঙ্গামোড় এলাকায় ভাঙচুর লুটপাট থানায় অভিযোগ
- আপডেট সময় : ০৬:০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ২৬৭ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন ভাঙ্গামোড় গ্রামের, মৃত মনছের আলীর ছেলে মোঃ শাহাবুদ্দিন মিয়ার বসতভিটায়, বাড়িঘর ভাঙচুর হামলা ও লুটপাটের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হলেন-
মৃত জমশের আলীর ছেলে একাব্বর আলী, মোঃ নুরুল হকের ছেলে সোহেল রানা ওরফে জুয়েল, মৃত জোনাব আলীর ছেলে শহিদুল ইসলাম, নুরুল হকের ছেলে আব্দুল কাদের, মৃত শাহের আলীর ছেলে নুরুল হক, লুৎফা বেগম, মোহসেনা বেগম সহ আরও একাধিক নারী-পুরুষ ( ৪ মে ২০২৬) সকাল আনুমানিক ৯ ঘটিকার দিকে যৌথভাবে একত্রিত হয়ে, হামলা বাড়িঘর ভাঙচুর ও লুটপাটে অংশ নেন বলে ভুক্তভোগী শাহাবুদ্দিন জানান।
ভুক্তভোগীরা আরও জানায়, বসতভিটা দখলকে কেন্দ্র করে, বাড়ি ভাঙচুর ও হামলা করে ঘরের চাল ডাল, চেক, ৩ লক্ষধিক টাকাসহ বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে যায়। ঘটনায় ভুক্তভোগী শাহাবুদ্দিন হামলায় আহত হওয়ার পাশাপাশি তার মা গুরুতর আহত হয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তবে জানা গেছে বিবাদী পক্ষেরও একজন ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে, অভিযোগকারী ভুক্তভোগী শাহাবুদ্দিন বিয়ার বসতভিটা দখলের চেষ্টা চালায় এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং ঘরবাড়িতে ভাঙচুর হামলা ও লুটপাট চালানো হয় বলে দাবি করা হয়েছে। তবে অভিযুক্ত বিবাদী মোঃ নুরুল হক ও তার ছেলে সোহেল রানা জুয়েলের সঙ্গে কথা হলে, তারা হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করে বলেন, আমরাই হামলার শিকার হয়েছি, আবার আমাদেরএকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা আরও বলেন, এসব সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ।
জানা গেছে, এ ব্যাপারে ভুক্তভোগী শাহাবুদ্দিন বাদী হয়ে নাগেশ্বরী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দায়িত্বে থাকা নাগেশ্বরী থানা পুলিশের সিনিয়র এস আই অপূর্ব কুমারের সঙ্গে কথা হলে তিনি জানান, পুলিশ তদন্ত চলমান রয়েছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।




















