ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দৌলতদিয়ায় শ্রমিক দিবস: আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন

সিরাজুল ইসলাম,গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৯২ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেলে দৌলতদিয়া টার্মিনাল এলাকায় উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সরোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় শ্রমিক ও নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা। উদ্বোধক হিসেবে ছিলেন রাজবাড়ী জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল গফুর মন্ডল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী খান, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, কৃষক দলের সাবেক সভাপতি মোঃ রুস্তম আলী মোল্লা, গোয়ালন্দ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহীন, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খালেক ব্যাপারী, সাবেক সভাপতি মোঃ মোহন মন্ডল, সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ ওয়াহিদ খানসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও মজুরি কাঠামো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা অভিযোগ করেন, ১৮৮৬ সালের শ্রমিক আন্দোলনের যে দাবি ছিল, তার অনেকটাই এখনো বাস্তবায়িত হয়নি।
এ সময় দৌলতদিয়া ঘাট এলাকার শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরা হয়। বক্তারা দাবি করেন, শ্রমিকরা এখনো শোষণ, চাঁদাবাজি, মাদক বিস্তার, চুরি ও ছিনতাইয়ের মতো সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন তারা।
আলোচনা সভা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত ও পরিবেশনার মাধ্যমে শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরেন।

দৌলতদিয়ায় শ্রমিক দিবস: আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন

আপডেট সময় : ০৯:০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬