ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা

কুষ্টিয়া প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:১৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৮০ বার পঠিত

Oplus_131072

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
জানা যায়, কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির অধীনে পরিচালিত সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর রুটে সম্পূর্ণভাবে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। পাশাপাশি কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য রুটেও কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতির ডাক দেয় শ্রমিক ইউনিয়ন।
কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক জানান, কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে শ্রমিক ইউনিয়নের বাস অন্তর্ভুক্ত থাকলেও শ্রমিকরা যথাযথ সুযোগ-সুবিধা পাচ্ছেন না। এ নিয়ে মালিক পক্ষের সঙ্গে বৈঠক করে দুটি দাবি জানানো হয় এবং ১৫ এপ্রিলের মধ্যে তা বাস্তবায়নের আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু দাবি পূরণ না হওয়ায় শুক্রবার সকাল থেকে কর্মবিরতি শুরু হয়েছে। মালিক সমিতির শ্রমিকরাও এতে একমত হয়ে বাস চলাচল বন্ধ রেখেছেন।
অন্যদিকে কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, শ্রমিক সংগঠন দুটি দাবি উত্থাপন করেছে। এর মধ্যে রয়েছে—মালিকদের মতো সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং শ্রমিক সংগঠনের নামে কুষ্টিয়া-খুলনা রুটে একটি বাস পরিচালনার অনুমোদন দেওয়া। এসব দাবি পূরণ না হওয়ায় শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছে।
হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিকল্প যানবাহনের অভাবে অনেককে গন্তব্যে পৌঁছাতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে এবং চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ট্যাগস :

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা

আপডেট সময় : ০৫:১৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬