ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় : ০৯:০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ৮৩ বার পঠিত

Oplus_131072

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে জাঙ্গালিয়া কচুয়া এলাকার পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সঙ্গে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।
সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক জনি বড়ুয়া জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
খবর পেয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, বাসটি গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ হয়ে নোয়াখালীর দিকে যাচ্ছিল। রেলক্রসিং অতিক্রমের সময় ট্রেনের ধাক্কায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলক্রসিংয়ে অসতর্কতা বা সংকেত অমান্য করার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

আপডেট সময় : ০৯:০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬