ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ঈদ কেনাকাটায় মুখর ফরিদপুরের বিপনী বিতান

অনিক রায়,ফরিদপুর:
  • আপডেট সময় : ০৯:৩৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৯৮ বার পঠিত

Oplus_131072

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে ফরিদপুর শহরের বিভিন্ন বিপণিবিতান ও বাজারে এখন ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদের আর অল্প কিছুদিন বাকি থাকায় শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন সব শ্রেণি-পেশার মানুষ।

সকাল থেকে রাত পর্যন্ত শহরের বড় বড় মার্কেট ও ফুটপাতজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শহরের নিউমার্কেট, হাজী শরিয়াতুল্লাহ বাজারসহ বিভিন্ন বিপণিকেন্দ্রে ঘুরে দেখা যায়—পোশাক, জুতা, কসমেটিকস, টুপি ও উপহার সামগ্রীর দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়।

অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে ঈদের কেনাকাটা করতে বের হয়েছেন। দোকানের ভেতরে যেমন ভিড়, তেমনি দোকানের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতেও দেখা যাচ্ছে অনেক ক্রেতাকে।

নিউমার্কেটে কেনাকাটা করতে আসা রহিমা বেগম বলেন, “ঈদ সামনে হওয়ায় পরিবারের সবার জন্য নতুন পোশাক কিনতে এসেছি। ভিড় অনেক বেশি হলেও পছন্দের জিনিস পাওয়া যাচ্ছে, তাই ভালো লাগছে।” একইভাবে স্কুল শিক্ষার্থী মৌমিতা জাহান জানায়, বন্ধুদের সঙ্গে মিলিয়ে নতুন জামা কিনতেই সে মার্কেটে এসেছে।

ক্রেতাদের ভিড়ে সবচেয়ে বেশি সরগরম পোশাকের দোকানগুলো। ব্যবসায়ীরা জানান, থ্রি-পিস, পাঞ্জাবি, শাড়ি এবং শিশুদের পোশাকের চাহিদা বেশি। দেশীয় পোশাকের পাশাপাশি আধুনিক ডিজাইনের পোশাকও ক্রেতাদের নজর কাড়ছে। যদিও এ বছর কাপড়ের দাম কিছুটা বেশি, তবুও ঈদের আনন্দকে সামনে রেখে কেনাকাটার আগ্রহে ভাটা পড়েনি।

কেউ মার্কেট থেকে আবার কেউ ফুটপাতের দোকান থেকেও নিজের সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করছেন।
প্রসাধনী কিনতে আসা সবিতা বেগম বলেন, “শেষ সময় বলে ভিড় একটু বেশি। তারপরও চেষ্টা করছি ভালো মানের জিনিস সাশ্রয়ী দামে কিনতে।”

নিউমার্কেটের এক ব্যবসায়ী জানান, রমজানের শেষ দশক এলেই তাদের বিক্রি বেড়ে যায়। তিনি বলেন, “ঈদের আগের কয়েকদিনই আমাদের ব্যবসার সবচেয়ে ব্যস্ত সময়। আমরা চেষ্টা করছি কম লাভে ক্রেতাদের পছন্দের পোশাক সরবরাহ করতে।”

শুধু বড় মার্কেটগুলোতেই নয়, শহরের বিভিন্ন ফুটপাতেও এখন জমজমাট কেনাবেচা চলছে। বিশেষ করে সন্ধ্যার পর এসব এলাকায় মানুষের উপস্থিতি আরও বেড়ে যায়, ফলে পুরো শহরে এক ধরনের উৎসবের আবহ তৈরি হয়েছে।
ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, ঈদকে সামনে রেখে শহরের গুরুত্বপূর্ণ মার্কেট ও বিপণিবিতানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, “ক্রেতারা যেন স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন, সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি। যানজট নিয়ন্ত্রণ এবং ভিড় ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশ কাজ করছে। কোনো ধরনের চুরি, ছিনতাই বা বিশৃঙ্খলা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

সব মিলিয়ে ঈদের আনন্দকে কেন্দ্র করে ফরিদপুরের মার্কেটগুলোতে এখন প্রাণবন্ত পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টদের মতে, ঈদ যত ঘনিয়ে আসবে শেষ মুহূর্তের কেনাকাটায় ক্রেতাদের ভিড় আরও বাড়বে।

ট্যাগস :

ঈদ কেনাকাটায় মুখর ফরিদপুরের বিপনী বিতান

আপডেট সময় : ০৯:৩৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬