ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি চলবে না-খৈয়ম

মো: সিরাজুল ইসলাম, গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৩:৩৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ১৮২ বার পঠিত

Oplus_131072

দৌলতদিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি চলবে না। মৌসুমি কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেওয়া হয় এগুলো বন্ধ করতে হবে ভাড়ার তালিকা টাঙানো থাকবে আমরা দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই, যারা ঈদে বাড়িতে আসবে ঘাটে পা রাখলেই যেন সেই পরিবর্তন লক্ষ্য করতে পারে, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সাত দিনের আল্টিমেটাম দিয়েছিলাম এই সাত দিনে শুধু মাদক সেবনকারীদের ধরা হয়েছে কিন্তু বড় কোন মাদক কারবারিকে ধরা হয় নাই। আমরা মাদককে নির্মূল করতে চাই। তাছাড়া ঈদে সরকারী অনুদানের চাল যেন প্রকৃত অভাবিরা পায় সে ব্যাপারে প্রশাসনকে নির্দেশ দেন। এই দশ কেজি চাউল যেন দলীয় নেতাকর্মীরা তাদের আত্নীয় স্বজনদের মাঝে বন্টন না করেন সে ব্যাপারে নির্দেশনা দেন।

শুক্রবার (১৩ মার্চ) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স দেখিয়েছেন। মাদকের ফলে যুব সমাজ নষ্ট হবে এরফলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তাছাড়া সরকার অফিস আদালতের দৃশ্য মান পরিবর্তন দেখতে চান। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন আপনাদের যে সমস্ত কার্যক্রম আছে সেগুলো টাঙানো থাকবে এতে জনগণ তাদের নায্য অধিকার বুঝে নিতে পারবে। আপনারা প্রতিটি দপ্তর এই অর্থ বছরে কি করলেন সেটা জবাবদিহিতা থাকতে হবে এতে প্রতিটি এলাকার মানুষ সেটা জানতে পারবে তা না হলে আপনাদের সম্পর্কে মানুষ যেটা বলে সেটা সত্য হিসেবে ধরে নিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা ভূমি কর্মকর্তা মো. মুনতাসি হাসান খান, উপজেলা পরিবার ও পরিকল্পনার ডা.মারুফ,উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্ননীল,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জয়ন্ত দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন পাইলট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়নের কর্মকর্তা আবু বক্কর, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো.নিজাম শেখ ও সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতানুল ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক ইসলাম বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফারুক দেওয়ান, সদস্য সচিব মো. সানোয়ার আহমেদ, পৌর যুবদলের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন মন্ডল,উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ প্রমুখ

দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি চলবে না-খৈয়ম

আপডেট সময় : ০৩:৩৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬