ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন”র ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান,কয়রা (খুলনা):
  • আপডেট সময় : ১০:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৬১ বার পঠিত

0-4024x1784-1-0-{}-1-12#

খুলনার কয়রা উপজেলায় ‘উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন’ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সংগঠনের আহ্বায়ক অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলের পূর্বে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও এনটিভির অনলাইন করেসপন্ডেন্ট মোঃ তরিকুল ইসলামকে সভাপতি এবং সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনিত করে ২৫ সদস্য বিশিষ্ট একবছর মেয়াদী নির্বাহী কমিটির ঘোষণা করেন আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন।

ইফতার মাহফিলে বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক আ ব ম আব্দুল মালেক, কয়রা সদর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবসরপ্রাপ্ত) শেখ আনোয়ার হোসেন, ইউপি সদস্য সরদার আবু হাসান, ডাঃ শাহাদাৎ হোসেন, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কামাল হোসেন, সংগঠনের সহ-সভাপতি ইমতিয়াজ উদ্দিন, জিয়াউর রহমান জিকু প্রমুখ।

ইফতার মাহফিলে বক্তারা বলেন, ‘উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন’ সংগঠনটি এ অঞ্চলের খাল খনন, অবকাঠামো উন্নয়ন, সুন্দরবন সুরক্ষা, সবুজ বনায়ন, বনজীবীদের সুরক্ষাসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতে কয়রা উন্নয়নে ও সুন্দরবন সংরক্ষণে বিভিন্ন কাজ করবেন বলে প্রত্যাশা করেন তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। দোয়া মুনাজাত পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ হাফেজ হাফিজুর রহমান।

ট্যাগস :

উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন”র ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬