ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

শপথ শেষে এলাকায় ডঃ মোঃ ইলিয়াস মোল্লা, ফুলেল শুভেচ্ছায় বরণ—খেটে খাওয়া মানুষের ভাগ্য বদলের প্রত্যয়

মো: ইনামুল খন্দকার,মধুখালী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:৩৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১০২ বার পঠিত

Oplus_131072

ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা শপথ গ্রহণ শেষে এলাকায় আগমন করলে তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন মধুখালী উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় তিনি মধুখালী উপজেলার গাজনা ও রায়পুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলীমুজ্জামান, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, উপজেলা সাধারণ সম্পাদক নওশের চৌধুরী, পৌর সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা নায়েবে আমির মাওলানা হেমায়েতুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি রাজিবুল ইসলাম, পৌর যুব বিভাগের সভাপতি জাহিদ বিন সিরাজ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমির আলী শিকদার, পৌর শ্রমিক কল্যাণ সভাপতি ইমরান খানসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডঃ মোঃ ইলিয়াস মোল্লা বলেন, “ফরিদপুর-১ আসনে পূর্বে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারা সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। তবে এখনও অনেক কিছু বাকি রয়েছে। সাধারণ জনগণের সম্পদ রক্ষা এবং শ্রমজীবী মানুষের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমরা খেটে খাওয়া মানুষ—রিকশাচালক, কৃষিশ্রমিকসহ নিম্নআয়ের মানুষের ভাগ্যের চাকা ঘোরাতে কাজ করব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন ও সেবার মাধ্যমে দেওয়াই হবে তাঁর প্রধান লক্ষ্য।

শপথ শেষে এলাকায় ডঃ মোঃ ইলিয়াস মোল্লা, ফুলেল শুভেচ্ছায় বরণ—খেটে খাওয়া মানুষের ভাগ্য বদলের প্রত্যয়

আপডেট সময় : ০৬:৩৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬