ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নান্দাইলে নির্বাচন ও গণভোট উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময়

মোঃ মোখলেছুর রহমান, নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৭:৫১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ১৩১ বার পঠিত

১৫৪- ময়মনসিংহ -৯ নান্দাইল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের পর্যবেক্ষনের দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউএনও ফাতেমা জান্নাত বলেন, নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতো মধ্যে সম্পন্ন করা হয়েছে। নান্দাইল উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে প্রতিটি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করছে।

পাশাপাশি আগামী বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি নির্বাচনের সময় ভোট কেন্দ্রের আশপাশে নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে বেশ কিছু ড্রোনের ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে।‌তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন ও গণভোট আয়োজনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন সময়ে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গুজব রোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।মতবিনিময় সভায় নির্বাচন ও গণভোট সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আচরণবিধি, তথ্য সংগ্রহ ও প্রচারে করণীয়সহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় নান্দাইল উপজেলায় নির্বাচনী পর্যবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে নান্দাইলে পর্যবেক্ষনে দায়িত্বপ্রাপ্ত ১৩জন সাংবাদিক যথাক্রমে- সিনিয়র সাংবাদিক মোঃ এনামুল হক বাবুল, মোঃ ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, মোঃ শামছ ই তাবরিজ রায়হান, এবি সিদ্দিক খসরু, প্রবাল মজুমদার, হাজী রফিকুল ইসলাম খোকন, মোঃ মোখলেছুর রহমান, আবু হানিফ সরকার, মাওলানা হাবিবুর রহমান হাবিব, মোঃ মজিবুর রহমান ফয়সাল, আরজে মিন্টু, রমজান আলী, হুমায়ুন করিব ভূইঁয়া।

নান্দাইলে নির্বাচন ও গণভোট উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময়

আপডেট সময় : ০৭:৫১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬