ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

আলফাডাঙ্গা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর মহড়া

আজিজুর রহমান,আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ১২৩ বার পঠিত

আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় যৌথবাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসহ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে এ মহড়া অনুষ্ঠিত হয়। বাস্তব ভোটগ্রহণের আদলে ভোট গ্রহণ ও কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা অনুশীলন করা হয়।
উপজেলায় যৌথবাহিনীর উদ্যোগে আয়োজিত এ মহড়ায় সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাবের সদস্যরা অংশ নেন। ভোটগ্রহণ চলাকালে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বিত ভূমিকা মহড়ার মাধ্যমে তুলে ধরা হয়।
এ সময় আলফাডাঙ্গা সেনা ক্যাম্পের কর্মকর্তা, যৌথবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা জানান, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটাররা যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি বরদাস্ত করা হবে না।
মহড়ায় সেনা, পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলফাডাঙ্গা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর মহড়া

আপডেট সময় : ০৭:০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬