ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ক্ষমতা নয়, জনগণের অধিকারই রাজনীতির কেন্দ্রবিন্দু-  হারুন অর রশিদ

  রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৮৮ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ নির্মিত হলে শিল্প ও পর্যটনের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে এবং রাজবাড়ীসহ ২৯টি জেলা কৃষি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করবে বলে মন্তব্য করেছেন রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হারুন অর রশিদ।

রবিবার দুপুরে পাংশা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে লিখিত বক্তব্যে তিনি বলেন, জনগণের সমর্থন পেয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে বালিয়াকান্দি ও কালুখালী উপজেলাকে পৌরসভায় রূপান্তর করা হবে। পাশাপাশি তিন উপজেলার নদীর চরাঞ্চলের খাস জমিকে সরকারি ও বৈদেশিক সহায়তায় উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে।

হারুন অর রশিদ বলেন, “এই ইশতেহার কোনো নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি সামাজিক চুক্তির ঘোষণা। ক্ষমতা নয়, জনগণের অধিকারই আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু।” তিনি আরও বলেন, বিএনপি ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় আনলে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে সবার মর্যাদা নিশ্চিত হবে, সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যের অবসান ঘটবে এবং আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না।

তিনি বলেন, “লুটপাট নয় উৎপাদন, ভয় নয় অধিকার, বৈষম্য নয় ন্যায্যতা—এই নীতিতেই রাষ্ট্র পরিচালিত হবে।” এছাড়া বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং সাধারণ মানুষের জন্য চিকিৎসা কার্ড চালু করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ক্ষমতা নয়, জনগণের অধিকারই রাজনীতির কেন্দ্রবিন্দু-  হারুন অর রশিদ

আপডেট সময় : ০৯:৩৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬