ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাইফুর রহমান রানার প্রচারণায় সহধর্মিনী শামীমা রহমান আপন

রফিকুল ইসলাম রনজু, কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৯:২৯:২২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৭৩ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম–১ (নাগেশ্বরী–ভুরুঙ্গামারী ও কচাকাটা থানা) আসনে নির্বাচনী তৎপরতা এখন দেখার মতো। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানার পক্ষে পুরুষের পাশাপাশি নারীদেরকেও অনেক বেশি মাঠ পর্যায়ে প্রচারণা চালাতে দেখা যাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-১ আসনের সবচেয়ে জনপ্রিয় এবং যোগ্য নেতৃত্ব, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, ধানের শীষ প্রতীক নিয়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে জনপ্রিয়তায়। অন্যান্য নেতাকর্মী ছাড়াও এলাকায় সবচেয়ে ধানের শীষের প্রচারণায় মনোযোগ আকর্ষণ করছে জেলা বিএনপি’র সাবেক সদস্য, সাইফুর রহমান রানার সহধর্মিনী শামীমা রহমান আপন।এছাড়া দলীয় কর্মী সমর্থক ছাড়াও সাইফুর রহমান রানার ছেলে-মেয়ে, বোন ভাগিনা আত্মীয়স্বজনরাও, দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

বিশেষ করে সাইফুর রহমান রানার সহধর্মিনী শামীমা রহমান আপন,শুরু থেকে এখন পর্যন্ত দিন রাত এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় অংশগ্রহণ করে ধানের শীষ প্রতীকে ভোট ও সাইফুর রহমান রানার জন্য দোয়া কামনা করছেন। শুরু থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ভোটারদের কাছে যাচ্ছেন।

প্রচারণার অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময়, লিফলেট বিতরণ এবং উঠান বৈঠক করছেন। এসব কর্মসূচিতে প্রার্থীর নির্বাচনী অঙ্গীকার ও এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হচ্ছে।

তরুণ ভোটারদের সম্পৃক্ত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে কাজ করছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণার বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী ও নদী ভাঙন-প্রবণ এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো বিষয়গুলো ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। ফলে এসব বিষয়কে গুরুত্ব দিয়েই প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন।

সব মিলিয়ে, কুড়িগ্রাম–১ আসনে নির্বাচনী মাঠ ক্রমেই সরব হয়ে উঠছে। স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার ভোটারদের সঙ্গে কথা হলে তারা জানান, ধানের শীষের পক্ষে প্রচারণা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তারা আরো বলেন, এখন পর্যন্ত এখানে ধানের শীষ প্রতীক তথা সাইফুর রহমান রানার বিজয়ের সম্ভাবনা অনেক বেশি বলে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মনে করছেন।

ট্যাগস :

সাইফুর রহমান রানার প্রচারণায় সহধর্মিনী শামীমা রহমান আপন

আপডেট সময় : ০৯:২৯:২২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬