ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ উপজেলা বিএনপি

রফিকুল ইসলাম রনজু,কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০১:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৮৫ বার পঠিত

২৫ কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা তথা ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে ঐক্যের কোন বিকল্প নেই বলে অধিকাংশ নেতাকর্মী ও সমর্থক মনে করছেন।

নাগেশ্বরী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় বাসস্ট্যান্ড এ ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক গোলাম রসূল রাজা বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতিতে সম্পৃক্ত রয়েছি। “আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, তারা কেউ আওয়ামী লীগ, জাতীয় পার্টি কিংবা ৫ আগস্টের পরে বিএনপি শুরু করিনি। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করা বিএনপি আমরা নই। কোনো হুমকি-ধমকিতে আমরা ভয় পাই না।” গোলাম রসুল রাজা আরো বলেন, “আমরা বিভেদ চাই না, আমরা ঐক্য চাই।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেসুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউল আলম শফি, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম সরকার, পৌর বিএনপি’র যুগ্ন আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন, যুগ্ন আহবায়ক নুর মোঃ আল আমিন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক প্রভাষক ফরহাদ হোসেন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি এস এম ফারুক হোসেন, উপজেলা তাঁতি দলের সভাপতি লিমন, সাধারণ সম্পাদক লেবু, উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম রনজু।

এছাড়াও বিভিন্ন ইউনিয়নের বিএনপি সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল , মহিলা দল সহ উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করতে পারলে আমাদের বিজয় তথা ধানের শীষ প্রতীকের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। উপস্থিত নেতৃবৃন্দ আরও ঘোষণা দেন, “১২ তারিখে বিজয়ী হয়ে আমরা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে বিজয় উৎসব পালন করবো ইনশাআল্লাহ।

ট্যাগস :

ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ উপজেলা বিএনপি

আপডেট সময় : ০১:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬