ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কয়রায় গণঅধিকার পরিষদের সভাপতিসহ ৫ নেতা জামায়াতে যোগদান

মোস্তাফিজুর রহমান,কয়রা (খুলনা):
  • আপডেট সময় : ০৫:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ২৫০ বার পঠিত

0-4024x1784-1-0-{}-1-12#

খুলনা-৬ আসন (পাইকগাছা-কয়রা) এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দ সৃষ্টি হয়েছে। গণঅধিকার পরিষদের খুলনা জেলা সহ দপ্তর সম্পাদক ও কয়রা উপজেলা সভাপতি মোঃ ইয়াসিন আলীর নেতৃত্বে ৫ জন নেতাকর্মী রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখা কার্যালয়ে এসে সহযোগী ফর্ম পূরণ করে যোগদান করেন।

খুলনা-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত, এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ ও কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এ-সময় যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান জামায়াত নেতৃবৃন্দ। এ-সময় উপস্থিত ছিলেন, জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন,সদর ইউনিয়ন আমীর জি এম মিজানুর রহমান, যুব বিভাগের সেক্রেটারি জি এম মোনায়েম প্রমুখ।

সদ্য সাবেক গণঅধিকার পরিষদের সভাপতি জিএম ইয়াসিন আলী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইনসাফ ভিত্তিক ও ইসলামি আদর্শভিত্তিক রাজনীতিই জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে পারে। এই বিশ্বাস থেকেই আমি এবং আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করছি।

খুলনা-৬ আসনের জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, গণঅধিকার পরিষদ থেকে আসা নেতাকর্মীদের যোগদানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। এবং এই তরুণ প্রজন্মের যুবকদের এই সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সদ্য যোগদানকৃতরা তারা হলেন, খুলনা জেলা গণঅধিকার পরিষদের সহ দপ্তর সম্পাদক ও উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জিএম ইয়াছিন আলী, উপজেলার অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কয়রা সদর ইউনিয়নের আহবায়ক রবিউল ইসলাম, সাধারণ সদস্য আকবারুল ইসলাম।

ট্যাগস :

কয়রায় গণঅধিকার পরিষদের সভাপতিসহ ৫ নেতা জামায়াতে যোগদান

আপডেট সময় : ০৫:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬