মধুখালীতে ভোট কেন্দ্র পরিদর্শন ও আলোচনা সভা করেছেন ফরিদপুর পুলিশ সুপার
- আপডেট সময় : ০৯:৩২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ১৩৪ বার পঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ করা লক্ষ্যে মধুখালীতে ভোট কেন্দ্র পরিদর্শন ও আলোচনা সভা করছেন জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম।
মঙ্গলবার ( ১৩ জানুয়ারি) বিকাল ৩ টায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী সরকারি প্রাঃ বিদ্যালয় ভোট কেন্দ্র ও উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রগুলো পরিদর্শন ও আলোচনা সভা করছেন,ফরিদপুর পুলিশ সুপার, পিপি এম নজরুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটানিং অফিসার রওশনা জাহান, ফরিদপুর (অতিরিক্ত) পুলিশ সুপার শামসুল আলম, মধুখালী (সার্কেল) এ এস পি আলী আযম, মধুখালী থানার অফিসার (ইনচার্জ) ফকির তাইজুর রহমান এসময় পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, আগামী ফেব্রুয়ারী মাসের ১২ তারিখে যে নির্বাচন সেটাকে সামনে রেখে কোন অপ্রীতিকর ঘটনা যদি কেউ ঘটান তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো এবং বাংলাদেশকে সুখি সমৃদ্ধি করার লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ করতে হবে এবং দেশের স্বার্থে হ্যাঁ ভোট দিতে হবে, তিনি আরো বলেন নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দিবেন, এসময় ভোট কেন্দ্রের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষন করা হয়।



















