সংবাদ শিরোনাম ::
বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
কামরুজ্জামান কামরুল, বালিয়াকান্দি (রাজবাড়ী):
- আপডেট সময় : ০৮:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ ৩২০ বার পঠিত

কামরুজ্জামান কামরুল, বালিয়াকান্দি (রাজবাড়ী)
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রি মো. রহিম শেখের (৫০) মৃত্যু হয়েছে। সে উপজেলার বহরপুর ইউনিয়নের হুলাইল গ্রামের খবির শেখের ছেলে। বুধবার সকালে ১১টার দিকে একটি কারখানায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে রহিম শেখ বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামে অবস্হিত বন্যা ফুড প্রোডাক্টস কারখানায় মোটরের লাইন মেরামতের কাজ করছিলেন।
তারে কসটেপ জড়ানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, হাসপাতালে আনার পূর্বে রহিম নিহত হয়েছেন।














