ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

নান্দাইল সদর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জাতীয় পার্টির প্রার্থী হাসমত মাহমুদ তারেকের মতবিনিময়

মোঃ মোখলেছুর রহমান, নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ১১:১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ১৫৮ বার পঠিত

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের জাতীয় পার্টির মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হাসমত মাহমুদ তারেক নান্দাইল সদর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময়কালে তিনি নান্দাইলের সার্বিক উন্নয়ন তথা- উন্নত নগরায়ন, সন্ত্রাস ও মাদক নির্মুল, চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষাব্যবস্থা শক্তিশালীকরণ এবং নান্দাইলে একটি পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন সহ গণমুখী রাজনীতির মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং নির্বাচনী কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা করেন।হাসমত মাহমুদ তারেক বিশিষ্ট শিক্ষানুরাগী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম আব্দুল হাকিম ভুঁইয়ার সন্তান। মরহুম আব্দুল হাকিম ভুঁইয়া নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও সমুর্ত জাহান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান, জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করেন। শিক্ষা ও রাজনীতিতে তার অবদান নান্দাইলবাসীর কাছে আজও স্মরণীয়।
উল্লেখ্য, গত ০৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ময়মনসিংহের রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে দাখিলকৃত ১০ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে হাসমত মাহমুদ তারেকের মনোনয়ন বৈধ বলে ঘোষিত হয়।হাসমত মাহমুদ তারেক এর আগেও একবার জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছিলেন। এবারে তিনি দ্বিতীয়বারের মতো জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নান্দাইল আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন। বর্তমানে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে নান্দাইল আসনে তার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন হেভিওয়েট দুই প্রার্থীসহ আরও চারজন প্রার্থী। তবে যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা আপিল করার সুযোগ পাচ্ছেন। আপিল বিভাগ যদি কারও মনোনয়ন বৈধ ঘোষণা করে, সে ক্ষেত্রে প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে।
মতবিনিময় সভায় নান্দাইল সদর প্রেসক্লাবের সভাপতি- মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক- আকরাম হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোঃ এনাদাদুল হক ভূঁইয়া, প্রচার সম্পাদক মোঃ রাসেদ হাসান, পাঠাগার সম্পাদক মোস্তফা মেহেদী, সদস্য হুমায়ূন কাদির কামাল, এনায়েত করিম ভূঁইয়া সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নান্দাইল সদর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জাতীয় পার্টির প্রার্থী হাসমত মাহমুদ তারেকের মতবিনিময়

আপডেট সময় : ১১:১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬