রাণীনগরে ট্রাক উল্টে দুর্ঘটনা: শিশুসহ একই পরিবারের ৪ জন আহত
- আপডেট সময় : ০২:৪৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৯০ বার পঠিত

নওগাঁর রাণীনগর হাসপাতাল মোড়ে আজ বুধবার দুপুর ১২ টার দিকে ঘটেছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে রাস্তার পাশ দিয়ে যাওয়া পথচারীদের চাপা দিলে শিশুসহ একই পরিবারের চারজন গুরুতরভাবে আহত হন।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন,নওগাঁর রাণীনগর উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের মোঃ আমরুল ইসলামের দুই যমজ শিশু, তার স্ত্রী এবং মা। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসকরা জানিয়েছেন,এক শিশুর শারীরিক অবস্থা তুলনামূলক স্থিতিশীল হলেও আরেক শিশু, মা এবং দাদির অবস্থা কিছুটা উদ্বেগজনক।
দুর্ঘটনার পর ট্রাক এবং চালককে আটকে রাখে জনতা।
স্থানীয়দের মতে,“হাসপাতাল মোড়টি অত্যন্ত ব্যস্ত এলাকা। এখানে ট্রাকসহ ভারী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রতিনিয়ত ঝুঁকি বাড়ছে। দ্রুত প্রয়োজন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার।”
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে, আর আহত পরিবারের দ্রুত সুস্থতা কামনা করছেন।




















