ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় শ্রমিক লীগ সাধারণ সম্পাদকের পদত্যাগ

শরিফুল হাসান, সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:৩৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৬৪ বার পঠিত

Oplus_131072

বিএনপির আদর্শ আমার ভালো লাগে। তাই আমি বিএনপির একজন কর্মী হিসেবে কাজ করতে চাই। সংবাদ সম্মেলন করে নিজের দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়ে এসব কথা বলেন ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. এমদাদ ফকির।

শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বাউষখালী তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের এ ঘোষণা দেন তিনি।

শ্রমিক লীগ নেতা মো. এমদাদ ফকির বল্লভদী ইউনিয়নের বাউষখালি গ্রামের মৃত মোসলেম ফকিরের ছেলে। এছাড়া তিনি বাউষখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন।

সংবাদ সম্মেলনে শ্রমিক লীগ নেতা মো. এমদাদ ফকির বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম।সম্প্রতি সময়ে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম তাদের নীতি ও নৈতিকতার সাথে মিল না থাকায় ও বর্তমান সময়ে আমার পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যার কারণে, দক্ষিণবঙ্গের অগ্রি কন্যা বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের রাজনৈতিক দূরদর্শিতা ও এলাকার প্রতি ভালবাসায় আমি আকৃষ্ট হয়ে আজ থেকে আমি স্বেচ্ছায় এবং স্বজ্ঞানে শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের পদসহ সব ধরনের পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আজ থেকে আওয়ামী লীগের সাথে আমার আর কোন সম্পর্ক নেই এবং আগামীতেও থাকবে না।

তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীদের আচার-ব্যবহার ও তাদের আদর্শ আমার ভালো লাগে। তাই আমি বিএনপির একজন কর্মী হিসেবে কাজ করতে চাই।

সালথায় শ্রমিক লীগ সাধারণ সম্পাদকের পদত্যাগ

আপডেট সময় : ০৫:৩৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫