নান্দাইল উপজেলাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত করে গড়ে তুলতে চাই- ইয়াসের খান চৌধুরী
- আপডেট সময় : ০৫:০৮:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ১২৪ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৩, ময়মনসিংহ–৯ নান্দাইল নির্বাচনি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।১৭ নভেম্বর ২০২৫ ইং সোমবার ১১টায় উপজেলার চামটা বাজারস্থ দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
মতবিনিময় সভায় ইয়াসের খান চৌধুরী সাংবাদিকদের বলেন, রাষ্ট্র গঠনে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন সহ নান্দাইলবাসীর প্রত্যাশা পূরণে একটি সুশাসন, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় আমি অঙ্গীকারাবদ্ধ।
গণতান্ত্রিক প্রক্রিয়া, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপি বদ্ধপরিকর। এই উপজেলাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত করে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।সভায় উপস্থিত সাংবাদিকদের নির্বাচনী পরিস্থিতি, স্থানীয় উন্নয়ন,দলীয় প্রস্তুতি ও নির্বাচনী চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন প্রশ্নের সাবলীল ভাবে বিস্তারিত বক্তব্য দেন এবং স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
জনগণের সহযোগিতা ও সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ আমাকে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।সেই সাথে তিনি উল্লেখ করেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারলে জাতীয় সংসদে জোরালোভাবে কথা বলে নান্দাইল উপজেলায় একটি আধুনিক প্রেসক্লাব কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেবেন।
পাশাপাশি উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্য সম্মানী ভাতা চালুর বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, ভারপ্রাপ্ত পৌর বিএনপি আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব মনির কমিশনার, জাহাঙ্গীর হোসেন বাবুল, আলমগীর সরকারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া নান্দাইলে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভা শেষে সাংবাদিক ও নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা এবং কুশল বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।




















