রাজবাড়ীতে ট্রাকচাপায় কিশোর নিহত
- আপডেট সময় : ০৯:৪২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৬৮ বার পঠিত

রাজবাড়ীতে ট্রাকচাপায় পলাশ কাজী (১৯) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা সাগর এগ্রো ফুড লিমিটেড এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ কাজী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের ছাকেন কাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পলাশ ও নিরব মোটরসাইকেলে চন্দনী এলাকায় যাওয়ার পথে সাগর রাইস মিলের সামনে পৌঁছালে পাংশা থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দু’জনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়। পরে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে সেখানে পৌঁছানোর পর কর্তৃপক্ষ পলাশকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পলাশ কাজী নামে এক যুবক মারা গেছেন। মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।”




















