মধূপূরে পল্লী বাংলা সমবায় সমিতির উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ
- আপডেট সময় : ১২:১৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ১৬৭ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর বাজারে পল্লী বাংলা সমবায় সমিতির উদ্যোগে একজন অসহায় শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
১৫ নভেম্বর শনিবার বিকালে উপজেলার মধুপুর বাজারে পল্লী বাংলা সমবায় সমিতির কার্যালয়ে এই হুইল চেয়ার প্রদান করা হয়।
হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম লিটন সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল রতন সহ সমিতির সদস্যবৃন্দ শারীরিক প্রতিবন্ধী মধুপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের স্ত্রী শাহীদা আক্তারকে (৫০) একটি হুইল চেয়ার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মধুপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুলতান ফকির,স্বপন চন্দ্র সাহা সহ বাজারের ব্যবসায়ীরা ।
পল্লী বাংলা সমবায় সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম লিটন বলেন সমিতির উদ্যোগে আমরা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কাজ করে যাচ্ছি। অসহায় শারীরিক প্রতিবন্ধীকে একটি হুইল চেয়ার প্রদান করেছি ভবিষ্যতে অসহায় ব্যাক্তিরা আমাদের কাছে আসলে আমরা সহযোগিতা করে যাব। সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল রতন বলেন আমরা পল্লী বাংলা সমবায় সমিতির পক্ষ থেকে অসহায় হতদরিদ্র চলাফেরা করতে অক্ষম শারীরিক প্রতিবন্ধীকে একটি হুইল চেয়ার প্রদান করেছি ভবিষ্যতে আরও ব্যাপক ভাবে এধরনের কাজ করে যাব আমরা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করি।
মধুপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী স্বপন চন্দ্র সাহা ও সিরাজ উদ্দিন বলেন পল্লী বাংলা সমবায় সমিতির পক্ষ থেকে আজকে অসহায় মহিলাকে যে হুইল চেয়ার দিয়েছেন এটা মহৎ কাজ আশা করি ভবিষ্যতে তারা এভাবে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন।
এদিকে হুইল চেয়ার পেয়ে শাহীদা আক্তার খুব খুশি।




















