নান্দাইলে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসে হাজার হাজার জনতার ঢল মনোনয়ন পরিবর্তন করার দাবি
- আপডেট সময় : ০১:১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ১০৩ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে ৭ নভেম্বর জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে হাজার হাজার জনতার ঢল বর্ণাঢ্য রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর শুক্রবার বিকালে শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল পূর্ব সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪ অংশের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে অংশ গ্রহণ করে এবং মনোনয়ন প্রত্যাশী ৪নেতা এক মঞ্চে বক্তব্য রাখেন।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সম্মানিত সদস্য মনোনয়ন প্রত্যাশী ডঃ বিগ্রেডিয়ার জেনারেল শামসুল ইসলাম সামস সূর্যর নেতৃত্বাধীন অংশের বিএনপির দুর্দিনের কাণ্ডারি ৫৩ মামলার আসামি সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য মনোনয়ন প্রত্যাশী নাসের খান চৌধুরীর পক্ষে সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল আনোয়ারুল মোমেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মনোনয়ন প্রত্যাশী মামুন বিন আব্দুল মান্নান বক্তব্য রাখেন।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সদ্য ঘোষিত ১৫৩- ময়মনসিংহ -৯ নান্দাইল আসনে ইয়াসির খান চৌধুরীর নাম প্রত্যাহার করে বিএনপির অপরাপর মনোনয়ন প্রত্যাশী ৪ নেতার যেকোন একজনকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানান।
নেতৃবৃন্দ মনোনয়ন পরিবর্তন দাবি করার ঘোষণা করার সাথে সাথে হাজার হাজার জনতা করতালি দিয়ে সমর্থন জানান। সমাবেশ শেষে হাজার হাজার জনতাকে নিয়ে বিএনপির ৪ অংশের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ভাবে মিছিল করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগদান করে।
অপরদিকে বিএনপির সদ্য ঘোষিত মনোনয়ন প্রাপ্ত ইয়াসির খান চৌধুরীর নেতৃত্বাধীন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নান্দাইল চৌরাস্তায় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনের নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।




















