ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে প্রাক বাংলা উৎসব

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৯৮ বার পঠিত

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে‘প্রাক বাংলা উৎসব’।
শনিবার সকালে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রাজবাড়ী একাডেমীর আয়োজনে শুরু হয় এই উৎসব। সকাল ১০টায় কবুতর উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা।

উদ্বোধনের পর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী একাডেমীর সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী দেবাহুতি চক্রবর্তী এবং রাজবাড়ী একাডেমীর সাধারণ সম্পাদক ডা.ইকবাল হোসেন।

বক্তারা বলেন,“বাংলা উৎসব প্রতিবছরই রাজবাড়ীতে বড় আয়োজনে অনুষ্ঠিত হয়।
এবারের আয়োজন কিছুটা ছোট হলেও শিক্ষার্থীদের অংশগ্রহণ উৎসাহব্যঞ্জক।

বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চার ধারাবাহিকতা বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
এবারের প্রাক বাংলা উৎসবে চার শতাধিক শিক্ষার্থী নিবন্ধন করেছে। শিক্ষার্থীরা তিনটি বিভাগে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে মোট১৩টি প্রতিযোগিতায়।

এসব প্রতিযোগিতার মধ্যে রয়েছে— অভিধান থেকে শব্দ খোঁজা, শব্দ দিয়ে বাক্য তৈরি, বানান শুদ্ধকরণ, বিপরীত শব্দ লেখা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি,তাৎক্ষণিক বক্তৃতা, গল্প বলা, রচনা প্রতিযোগিতা ইত্যাদি।

আয়োজকরা জানান, উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষার প্রতি ভালোবাসা, সাহিত্যচর্চা ও সংস্কৃতি বিষয়ে আগ্রহ আরও বাড়বে।

আগামীকাল সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হবে।

ট্যাগস :

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে প্রাক বাংলা উৎসব

আপডেট সময় : ০৭:৪৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫