ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

নাসিরনগরে রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা

বরুন কান্তি সরকার,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):
  • আপডেট সময় : ০৭:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৯৯ বার পঠিত

বরুন কান্তি সরকার,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া):
“তথ্যনির্ভর সাংবাদিকতা, তারুণ্যের পথচলা” এই স্লোগানকে সামনে রেখে আগামী দুই বছরের জন্য ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রিপোর্টার্স ইউনিটির ৯ সদস্য বিশিষ্ট এক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সংবাদকর্মীদের সর্বসম্মতিক্রমে সংগঠনের উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক অধ্যাপক একেএম আমিনুল ইসলাম নতুন এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরীকে সভাপতি, স্টার নিউজ ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদকে সাধারণ সম্পাদক এবং দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি আরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সংগঠনের উপদেষ্টা হিসেবে থাকছেন প্রবীণ সাংবাদিক অধ্যাপক একেএম আমিনুল ইসলাম।

কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি এস. এম. বদিউল আশরাফ (মুরাদ মৃধা),সহ-সভাপতি দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি নিহারেন্দু চক্রবর্তী; দপ্তর সম্পাদক দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি শামীম আল মামুন; এবং কোষাধ্যক্ষ দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি বরুণ কান্তি সরকার।

এই কমিটিতে কার্যনির্বাহী দুই সদস্য হলেন— দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি আকতার হোসেন ভূঁইয়া এবং দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মানিরুল হোসাইন।

কমিটিতে সাধারণ সদস্যরা হলেন— দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি মাওলানা মোজাম্মেল হক মাসুমী,দ্যা ডেইলি পোস্ট পত্রিকার প্রতিনিধি খন্দকার নুরুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি তারিকুল ইসলাম এবং দ্যা ডেইলি ক্যাম্পাস পত্রিকার প্রতিনিধি রিফাত হাসান ভূঁইয়া।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, পেশাগত মান ও মর্যাদা বৃদ্ধি, সাংবাদিকতা সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক ও ঐক্য সুদৃঢ় করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

নাসিরনগরে রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা

আপডেট সময় : ০৭:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫