“পারিবারিক বিরোধে ১৫ বছর রাস্তায় অটোচালক মন্জুরুল”
- আপডেট সময় : ০৭:২৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ১২২ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে প্রত্যন্ত পল্লীতে পারিবারিক বিরোধের জেরে পৈত্রিক ভিটা বাড়ি ও সম্পত্তি ছাড়া অটোচালক মন্জুরুল। দীর্ঘ ১৫ বৎসর যাবৎ রাস্তায় দিন কাটাচ্ছেন ।এই চাঞ্চল্যকর ঘটনাটি নান্দাইল উপজেলার ২ নং মোয়াজ্জেম পুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে।
এই অভিযোগ জানিয়েছেন কালেঙ্গা গ্রামের মৃত ফজলুল করিমের পুত্র মোঃ মঞ্জুরুল করিম (৪৮) । এ ব্যাপারে নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন মন্জুরল ।সাধারণ ডায়রি নং -৯৩৫ ২০/১০/২০২২৫ইং। অভিযোগ এবং এলাকাবাসী সুত্রে জানাগেছে মন্জুরুলের সাথে তার ভাই আঞ্জু মিয়া (৫৮) বোন শেফালী আক্তার (৪০) শিরীন আক্তার (৩২) ভাবী রিনা আক্তার (৩৫) ভাতিজা রাহাদ মিয়া (২২) গংদের সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার প্রার্থী জানান, সাবেক চেয়ারম্যানগণ, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বহুবার গ্রাম্য শালিস বৈঠকে সুরাহার চেষ্টা করলেও পারেনি। আঞ্জু মিয়া ও তার পরিবারের লোকজন সংঘবদ্ধভাবে শালিস বৈঠকে মিমাংসায় সম্মতি দিয়ে বৈঠক শেষে উঠে গিয়েই আবারও শুরু করে মন্জুরুলের উপর অত্যাচার নির্যাতন।এরা লোভী, দাঙ্গাবাজ, লোক।
মন্জুরুল বাড়ি ছাড়া ১০/১৫ বৎসর যাবৎ। এদিকে কালেঙ্গা গ্রামের হারুনুর রশিদের পুত্র সপন মিয়া,একই গ্রামের বিল্লাল জানান , আঞ্জু ও তার স্ত্রী পুত্র পরিবারের লোকজন অত্যন্ত লোভী গুন্ডা প্রকৃতির লোক।তারা মিলে সংঘবদ্ধভাবে অত্যাচার নির্যাতন করার কারণে মন্জুরুলের সংসার ভেঙ্গে যায় মন্জুরুল কে তালাক দিয়ে স্ত্রী চলে যায়। মন্জুরুল কে করে বাড়ি ছাড়া।
মন্জুরুল বাড়িতে যাওয়ার সাথে সাথে তার ভাই ভাতিজারা তাকে মারধর করে ফলে ভয়ে ও আতঙ্কে দিন পার করে।বিগত ১০/১৫ বৎসর ধরে গাছ পালা, ফসলাদি ফল কোন কিছুই ভোগ করতে পারে না।সব কিছু জোর করে দখল করে নিয়েছে আঞ্জু ও তার পরিবারের লোকজন। এদিকে মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদ বাজারের মিষ্টি ব্যবসায়ী ফজলুল হকের পুত্র বাবুল মিয়া (৫০) বলেন, মন্জুরুলের মানবেতর জীবন যাপন দেখে আমার দোকানের এক কোণে থাকতে দিয়েছি ।সে কয়েক বছর ধরে রাস্তার পাশে পলিথিন দিয়ে তাঁবু টানিয়ে রোধ, বৃষ্টি ঝরে কত কষ্টে জীবন কাটাচ্ছেন ঠিকমতো তিন বেলা খাবার খেতে পারে না। এটা কোন মানুষের জীবন হল তাই তাকে থাকতে দিয়েছি। অটোচালক মন্জুরুল কোথাও কোন প্রকার সুবিচার পাচ্ছে না।
অপরদিকে দিকে মন্জুরুল জানান আমি আমার পৈত্রিক বাপ দাদার জায়গা জমি ঘড় বাড়ি থেকে বিতাড়িত। আমি বাড়িতে ঢুকলেই মারধর করে। আমি তাদের জায়গা জমি চাইনা পৈত্রিক সুত্রে আমার যেটুকু আছে সেটুকু চাই আমি তাদের সাথে
মিলে মিশে থাকতে চাই আমি স্বাভাবিক জীবন যাপন করতে চাই।
আমার সাথে যে,অন্যায় অবিচার করা হয়েছে মানবাধিকার সংগঠনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার সঠিক বিচার চাই।




















