ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

রাজবাড়ীতে নিরাপদ সড়ক দিবস পালিত — চালকদের মাঝে হেলমেট বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৩:৪৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ১০৭ বার পঠিত

module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 5843; AI_Scene: (-1, -1); aec_lux: 323.6938; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

“মানসম্মত হেলমেটও নিরাপদ গতি, কমবে সম্পদ ও জীবনের ক্ষতি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতন হতে হবে। জীবনের ঝুঁকি কমাতে এবং মৃত্যুর হার রোধে সবাইকে সহনশীলতা ও সতর্কতার সঙ্গে যানবাহন চালাতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রহমত উল্লাহ (সিভিল সার্জনের প্রতিনিধি), সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমার দেবাশীষ বিশ্বাস এবং বিআরটিএ’র সহকারী পরিচালকসহ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে নিরাপদ সড়ক নিশ্চিতের প্রতীকী উদ্যোগ হিসেবে তিনজন মোটরসাইকেল চালকের হাতে মানসম্মত হেলমেট তুলে দেন অতিথিরা।

ট্যাগস :

রাজবাড়ীতে নিরাপদ সড়ক দিবস পালিত — চালকদের মাঝে হেলমেট বিতরণ

আপডেট সময় : ০৩:৪৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫