ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নান্দাইলে বিশ্ব হাত ধোয়া দিবস‌ ২০২৫

মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৭:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ৮৮ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে “হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যকে সামনে রেখে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ ইং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে । ১৫ অক্টোবর বুধবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নান্দাইলের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি‌ পালন করা হয়।

এ উপলক্ষে ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্য বিভাগসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন,“হাত ধোয়ার অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পরিবার ও বিদ্যালয় উভয়কেই সচেতন ভূমিকা পালন করতে হবে। সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে আমরা ডায়রিয়া, টাইফয়েড, কলেরা, করোনা ও ইনফ্লুয়েঞ্জাসহ নানা সংক্রামক রোগ থেকে নিজেদের রক্ষা করতে পারি।” তিনি সবাইকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই আয়োজনে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনের উপর গুরুত্ব তুলে ধরা হয়।

নান্দাইলে বিশ্ব হাত ধোয়া দিবস‌ ২০২৫

আপডেট সময় : ০৭:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫