দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের ৯টি ওয়ার্ড কমিটি ঘোষণা
- আপডেট সময় : ১১:৫৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৫৬০ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের ৯টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে দৌলতদিয়া
বাস টার্মিনাল চত্বরে ইউনিয়ন যুবদলের সভাপতি মো: মাইনদ্দীন সরদার ও সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ স্বাক্ষরিত কমিটি কর্মীসভা করে এ কমিটি ঘোষণা করা হয়।

প্রতিটি ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ মোট ৩১ সদস্য
নিয়ে গঠিত হয় এই কমিটি। কমিটি ঘোষণার পর নবগঠিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন গোয়ালন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক মো: ফারুক দেওয়ান ও সদস্য সচিব মো: সানোয়ার আহমেদ ।
নেতৃবৃন্দ বলেন, দৌলতদিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এই কমিটি গঠন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করবে এই নবগঠিত নেতৃত্ব।
স্থানীয় পর্যায়ে নতুন নেতৃত্ব পেয়ে তরুণ কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।




















