পাইকগাছায় সুন্দরবনের দূষণ প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ২৫০ বার পঠিত

” খুলনার পাইকগাছায় সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতি প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে গড়ইখালি ইউনিয়ন পরিষদ হলরুমে হেলভেটাস জার্মানির সহযোগিতায় ও রূপান্তরের সার্বিক তত্ত্বাবধানে।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গড়ইখালী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, উপজেলা খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান।
রুপান্তরের প্রজেক্ট অফিসার সাকী রেজওয়ানার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন
ইয়ুথ সদস্য কৃষ্ণা চক্রবর্তী,রেশমা সুলতানা,ছন্দা সুলতানা, মোঃ রাকিবুল ইসলাম,আলিভা খাতুন,তানিয়া সুলতানা,ফয়সাল সরদার,নয়নসহ ইয়ুথ সদস্যদের অনন্য সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।




















