সংবাদ শিরোনাম ::
পাংশায় যৌথবাহিনীর অভিযানে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
মো: বাপ্পারাজ খান, পাংশা (রাজবাড়ী):
- আপডেট সময় : ০৩:৪৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৯৪ বার পঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামে যৌথবাহিনীর অভিযানে একটি ওয়ান শুটারগানসহ দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে শান্তিখোলা গ্রামের মৃত মো. জর্জ আলী বিশ্বাসের বাড়ির পশ্চিম পাশে ডুমুর গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী।
পাংশা মডেল থানা সূত্রে জানা যায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি সচল হাতে তৈরি ওয়ান শুটার পাইপগান, একটি সবুজ রঙের তাজা কার্তুজ, পাঁচটি সবুজ রঙের পটকা, একটি হাঁসুয়া ও ৩৬ ইঞ্চি লম্বা একটি হকিস্টিক।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




















