ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নেত্রকোনায় সাংবাদিক ফারুক হোসেনের ওপর দুর্বৃত্তদের হামলা

আফরোজা আক্তার সাদিয়া,স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৮:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ১০২ বার পঠিত

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের পশ্চিম ফাদুলিয়া গ্রামে জাতীয় দৈনিক শেষ সংবাদ পত্রিকার সাংবাদিক মো. ফারুক হোসেনের ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,জমি সংক্রান্ত বিরোধ নিয়ে তথ্য ও ছবি সংগ্রহ শেষে ফেরার পথে ফারুক হোসেনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারা তার কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণের ব্রেসলেট ছিনিয়ে নেয়। এ সময় এলোপাতাড়ি মারধর করে শ্বাসরোধ করে হত্যারও চেষ্টা চালানো হয়। ফারুক হোসেনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে রক্ষা করে।

হামলাকারীদের মধ্যে রয়েছে— মাসুম মিয়া (১৯), নাঈম মিয়া (১৫), মামুন (১৭), সোহেল রানা (২২), হাসিম মিয়া (৪৫), কাসেম মিয়া (৪৮), আব্দুর রাজ্জাক (৬০)সহ আরও কয়েকজন। এদের মধ্যে কয়েকজন মাদকাসক্ত ও প্রায়ই ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়ে বলে অভিযোগ এলাকাবাসীর।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এলাকাবাসী হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

নেত্রকোনায় সাংবাদিক ফারুক হোসেনের ওপর দুর্বৃত্তদের হামলা

আপডেট সময় : ০৮:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫