ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

পাসপোর্ট-ভিসা ছাড়াই সীমান্ত পাড়ি, চৌদ্দগ্রামে আটক ৩ নারী

নাঈম ইকবাল-কুমিল্লা (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ০৮:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১১৮ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আনন্দপুর সীমান্তের ২১১১/৬ নং পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—যশোর সদর উপজেলার শেখহাটির আলমগীর হোসেনের স্ত্রী শিল্পী বেগম, মনিরামপুর উপজেলার আগারহাটির রহিম মোল্লার স্ত্রী সালমা বেগম এবং সাতক্ষীরার কলোয়ারা থানার দক্ষিণ ক্ষেত্রপাড়ার মৃত আজিজ মোল্লারের মেয়ে সালমা খাতুন।

আনন্দপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. মিজানুর রহমান এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয়, শনিবার বিকেলে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সীমান্ত টহল দল তিন নারীকে আটক করে। এসময় তারা বৈধ পাসপোর্ট ও ভিসা দেখাতে ব্যর্থ হন।

বিজিবি সূত্রে জানা যায়, এর আগে গত ১২ সেপ্টেম্বরও একইভাবে তারা ভারতে প্রবেশ করেছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়েছে।

আনন্দপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মিজানুর রহমান বলেন, “সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তিন নারীকে আটক করা হয়েছে। মামলা দায়ের শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।”

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, “অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক তিন নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

পাসপোর্ট-ভিসা ছাড়াই সীমান্ত পাড়ি, চৌদ্দগ্রামে আটক ৩ নারী

আপডেট সময় : ০৮:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫