নান্দাইলে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এ এফ এম আজিজুল ইসলাম পিকুল
- আপডেট সময় : ০৮:৫১:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৯৮ বার পঠিত

ময়মনসিংহ ৯ নান্দাইল আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য ড. এ কে এম ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম(সূর্য )র নির্দেশনায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন সনাতন ধর্মাবলম্বীদের মহা উৎসব দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেন সাবেক পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল।
২৮ সেপ্টেম্বর রবিবার বিকালে উপজেলার ১ নং বীর বেতাগৈর ইউনিয়নের আত্বারামপুর ও সন্ধ্যায় ১৩ নং চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর শীল পাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপির নেতৃবৃন্দ। ময়মনসিংহ ৯ নান্দাইল আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ উত্তর জেলার সম্মানিত সদস্য ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম (সূর্য )র নির্দেশনায় সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ফকির উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক পল্লব রায় প্রমুখ নেতৃবৃন্দ পূজা মণ্ডপ গুলোর খোঁজ খবর নেন। পূজা মণ্ডপ পরিদর্শন শেষে আনন্দ বাজার পথসভায় বক্তব্য দেন সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ফকির উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক পল্লব রায় ।
পথসভায় বক্তারা বলেন আগামী সংসদ নির্বাচনে
বিগত ১৬ বৎসর যারা বিএনপির দুঃসময় দুর্দিনের কান্ডারী ছিল ভবিষ্যতেও তারা আপনাদের সবসময় পাশে থাকবে ।
এ সময় উপস্থিত ছিলেন ১৩ নং চরবেতাগৈর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও সর্বস্তরের শত শত মানুষ পথসভায় অংশগ্রহণ করেন।




















