ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কয়রায় পানি প্রাপ্তি বিষয়ক অ্যাডভোকেসি সভা

মোস্তাফিজুর রহমান-কয়রা(খুলনা):
  • আপডেট সময় : ০৬:৪৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৫৩ বার পঠিত

প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলা পর্যায়ে বহুপক্ষীয় অংশীদারদের পানি প্রাপ্তি বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কয়রা মানব কল্যান ইউনিট কার্যালয়ে উত্তরনের উদ্যোগে ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেটর বাংলাদেশের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পানি কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনুর পরিচালনায় এতে মুল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন উত্তরনের এক্সসেস প্রকল্পের কাে-অডিনেটর মোঃ ফয়সাল মন্ডল । কর্মশালায় আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, কয়রা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান লিটন, সমাজ সেবক আনোয়ার হোসেন, গাজী সিরাজুল ইসলাম, ডাঃ নুর ইসলাম খোকন, আলহাজ্ব দ্বীন মোহাম্মদ, মোঃ আসলাম চৌধুরী, ইউপি সদস্য মহষিশ সরদার, মোল্যা মনিরুজ্জামান, চঞ্চল মন্ডল প্রমুখ। কর্মশালায় সাংবাদিক ও পানি কমিটির সদস্যরা অংশ গ্রহন করেন।

সিনিয়র ওয়ারেন্ট অফিসার এম আনোয়ার হোসেন বলেন, কয়রা উপজেলার গভীর খাল গুলো ইজারা থেকে অবমুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে জলাবদ্ধতা থাকে মুক্তি পাবে কৃষকরা।

অ্যাডভোকেসি সভায় কয়রা ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, আমাদের দক্ষিণ অঞ্চলের সব থেকে অবহেলিত, কয়রা উপজেলা সুপীয় পানি নাই বললে চলে , আমাদের উপজেলায় প্রচুর পানি আছে কিন্তু ব্যবহার অনুপযোগী, আমাদের সকলে একসাথে সুপীয় পানির নিশ্চিতকরণ একতাবদ্ধে কাজ করা উচিত।

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম বলেন, আমাদের উপজেলায় জলাবদ্ধতা ও সুপীয় পানির চরম দুর্ভোগ, পানি নিষ্কাশনের জন্য যে খালগুলো ছিল, এখন তা বিলুপ্তর পথে, বিভিন্ন ক্ষমতাসীন মহলের সহযোগিতায় কিছু কিছু জায়গায় খাল ভরাট করে বসতবাড়ি ও দোকান ঘর নির্মাণ করা হয়েছে, সরকারের পক্ষ থেকে ও পানি কমিটির পক্ষ থেকে এই জলমহল গুলো পুনরায় পানি নিষ্কাশনের উপযুক্ত করলে, কয়রা উপজেলার আড়াই লাখ মানুষ জলবদ্ধতা থেকে মুক্তি পাবে।

কয়রা পানি কমিটির সভাপতি এইচ এম শাহাবুদ্দিন বলেন, কয়রা উপজেলা একটি অবহেলিত জনপদ, এখানে সবকিছুর সংকট, কিন্তু সব থেকে বেশি সংকট সুপীয় পানি, লবণাক্ত পানি এমনভাবে ধারণ করছে, আমাদের ফসল থেকে শুরু করে সব জায়গায় মারাত্মক একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, অন্য অঞ্চলে কৃষকরা যখন ফসল ঘরে ওঠানোর জন্য প্রস্তুতি নেই, তখন আমাদের দক্ষিণ অঞ্চলের কৃষকরা মাঠে চারা রোপণ করে, শুধুমাত্র জলাবদ্ধতার কারণে, কয়রা উপজেলা থেকে জলাবদ্ধতা দূর হলে কৃষকরা এগিয়ে যাবে চাষে, ফলে দেশ হবে উন্নয়নশীল।

ট্যাগস :

কয়রায় পানি প্রাপ্তি বিষয়ক অ্যাডভোকেসি সভা

আপডেট সময় : ০৬:৪৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫